সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ী ও বাড্ডায় অভিযান চালিয়ে নব্য জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জেহাদী বই ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি আটক করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
তবে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে ২ জন নব্য জেএমবির ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে রয়েছে।
র্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাওরান বাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এখানে উল্লেখ্য, নব্য জেএমবির সমন্বয়ক ছিলেন তামিম চৌধুরী। নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে নিহত হন তিনি।
অপরদিকে, সরোয়ার জাহান নব্য জেএমবির অর্থের যোগানদাতা ছিলেন। গাজীপুরে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি