সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর জুরাইনের মুরাদপুরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ (সোমবার) সকালে মুরাদপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে সরকার বাড়ির নিচতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোহাম্মদ মুরসালিন (৫৫), নয়ন (৯) ও হাসান (৯)।
বার্ন ইউনিটে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, মোহাম্মদ মুরসালিনের শরীরের ২৮ শতাংশ, হাসানের শরীরের ১৮ শতাংশ এবং শাওনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
মুরসালিনের ভাতিজা সুমন সরকার হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাদের পাশের বাসার চুলার গ্যাসের লাইন লিক করেছিল, সকালে তারা পানির পাম্প চালু করার জন্য সুইচ চাপলে তা স্পার্ক করে এবং আগুন লেগে যায়।