সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা মঈনুল ইসলাম ওরফে মুসার মা, ভাই ও বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (বুধবার) বিকেলে রাজশাহীর বাঘমারায় মুসার গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঘমারায় বুজরুককোলা গ্রামে মুসার বাড়ি থেকে তার মা সুফিয়া খানম, সৎ ভাই খায়রুল ইসলাম ও বোন কামরুন্নাহারকে আটক করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, মুসার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি