প্রেমের টানে বাংলাদেশে ব্রাজিলিয়ান নারী

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

প্রেমের টানে বাংলাদেশে ব্রাজিলিয়ান নারী

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রেমিক সঞ্জয়ের কাছে ছুটে এসেছেন প্রেমিকা জেইসা ওলি ভেরিয়া সিলভা।

Manual5 Ad Code

গতকাল সোমবার ভোরে ব্রাজিল থেকে বের হয়ে রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছান জেইসা ওলিভেরিয়া সিলভা। বিকেল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন প্রেমিক সঞ্জয়। জেইসা ওলিভেরিয়া সিলভা ঢাকায় পৌঁছানোর পর রাতেই দুজন বালিয়াকান্দি পৌঁছান। সঞ্জয়ের বাড়ি উপজেলার জামালপুর গ্রামে। তিনি শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী।

Manual1 Ad Code

সঞ্জয় জানান, ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের জেইসা ওলিভেরিয়া সিলভার সঙ্গে আমার পরিচয় হয় দেড় বছর আগে। এরপরই জেইসা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে। সেই আগ্রহ থেকে তার বাংলাদেশে আসা।

Manual3 Ad Code

তিনি জানান, বয়সে জেইসা আমার চেয়ে এক বছরের বড়। আমার বয়স ২৮ বছর। তাকে বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। পরিবারও না করবে না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code