মরা গরুর মাংস বিক্রয়ের সময় হাতেনাতে আটক দুই

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৭

মরা গরুর মাংস বিক্রয়ের সময় হাতেনাতে আটক দুই

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজশাহী জেলার নাটোর লালপুর সীমানায় জবাইকৃত মরা গরুর মাংস কৌশলে রাজশাহীর বাঘায় এনে বিক্রির সময় হাতে নাতে দুই কসাইকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) সকালে বাঘা মাজার গেট থেকে তাদেরকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটক হওয়া দুই কসাই হলেন, রতন ও সরোয়ার। তাদের বর্তমানে বাঘা থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual5 Ad Code

বাঘা স্বাস্থ্য কেন্দ্রের স্যানেটারি ইন্সেপেক্টর আব্দুল হান্নান জানান, প্রাথমিক অবস্থায় আমরা (ফিজিক্যাল) অর্থাৎ শারীরিক টেস্ট করে বুঝতে পেরেছি এটি মরা গরু। গরুর ফ্যাকাশে চোখ, রক্তবিহীন মাংসের কালার এবং অসংখ্য মাছি বসার বিষয়টি দেখেই প্রাথমিকভাবে এগুলো মরা গরুর মাংস হিসেবে ধারণা করেন।

আটক  রতন ও সরোয়ার জানান, তারা লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মান্নান কসাই এর কাছ থেকে ৩৫০ টাকা দরে মাংস কিনে বাঘায় ৪২০ টাকা করে বিক্রি করছিলেন। তবে গরু মরা কী না সেটা  জানা নেই।

Manual4 Ad Code

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাঘা বাজারের মাজার গেটের ওই দোকানে হানা দেই। এ সময় অন্যান্য দোকানের তুলনায় মাংসের কালার ও মাছি বসার বিষয়টি ছিল লক্ষণীয়। তিনি জানান, এই ঘটনার মূল হোতা মান্নান কসাই পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code