সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত র্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার তিতাস এলাকার আব্দুর রহমান ওরফে সোহেল (২৫) ও দাউদকান্দির ফয়সাল আহেমদ (৪৪)। গ্রেফতারকৃতরা নিহত জঙ্গি সারোয়ার-তামিম গ্রেুপের সক্রীয় সদস বলে র্যাব জানায়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আব্দুর রহমান ও ফয়সাল স্বীকার করে যে, তারা গত ৬-৭ এপ্রিল কুমিল্লা ও নারায়ণগঞ্জ এলাকা হতে গ্রেফতারকৃত জেএমবি সদস্য এবং তাদের পরিকল্পিত নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারাও এই সংগঠনের বিবিধ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে তাদের এমএলএম কোম্পানির সদস্যদের নিকট জঙ্গিবাদী মতবাদ প্রচার করে আসছিল।
Design and developed by ওয়েব হোম বিডি