জালালাবাদে বজ্রপাতের আঘাতে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

জালালাবাদে বজ্রপাতের আঘাতে শিশুর মৃত্যু

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীর সদর উপজেলায় বজ্রপাতের আঘাতে মো. এনাম (১৪) নামের এক শিশু নিহত হয়েছে।
Manual4 Ad Code

আজ (বুধবার) দুপুর ১ টায় গ্রামের পাশ্ববর্তী বিলে ধান কাটার সময় তার উপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। সে উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়ের গাঁও গ্রামের হোছন আহমদের পুত্র।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানা যায়, ভারী বর্ষন ও পাহাড়ী ঢলে গ্রামের পাশ্ববর্তী বিলে পানির নিচে তলিয়ে যাওয়া বোরো ধানের ফসলের উপর থেকে সম্প্রতি পানি নেমে যায়। সেখানে সকালে দাদা ও বাবার সাথে বিলে ধান কাটতে যায় এনাম। দুপুরে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতটি তার উপর আঘাত হানে। সে ঘটনাস্থলেই মারা যায়।

১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মনফর আলী বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code