সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরলে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন জনসহ ৪জন নিহত হয়েছে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন কুমিল্লার লাকসাম উপজেলার গণ্ডামারা গ্রামের সুলতান মিয়ার ছেলে আবদুর রাজ্জাক (৩৫), তার স্ত্রী ঝর্না বেগম (২৫), শাশুড়ি হজরত মিয়ার স্ত্রী জয়নবের নেছা (৫৫) ও সিএনজি অটো রিকশার চালক বাচ্চু মিয়া। আহত হয়েছে রাজ্জাকের ৭বছরের ছেলে রাজু ও এক আত্মীয় ইসহাক মিয়া। রাজুকে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসহাক মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ পাল জানান, নোয়াখালীমুখী যাত্রীবাহী ইকোনো বাসটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বরল এলাকায় এসে কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।এতে অটোরিকশাটি বাসের ভিতরে চাপা পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি অটো রিকশার চালক বাচ্চু মিয়া মারা যান।নিহত ও আহতদের পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি