পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৩

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ১, ২০১৭

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৩

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য সোমবার সকাল ৯টা থেকে পদ্মায় অভিযান শুরু করেছেন।

রোববার রাতে কালবৈশাখী আঘাত হানার পর এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি সাংবাদিকদের জানান, রোববার রাতে কালবৈশাখী আঘাত হানার পর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল থেকে তারা উদ্ধার অভিযান শুরু করেছেন। মহানগরীর দরগাপাড়া এলাকার রকি হোসেনসহ মোট চারজন পদ্মানদীর মধ্যচরে থাকা ফসল দেখে সন্ধ্যায় নৌকায় ফিরছিলেন। এ সময় তাদের নৌকা ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়। রকি কোনোভাবে সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও অন্য তিনজন ডুবে যান। তারা এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, খবর পেলেও রাতে আলো স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। তাই সকাল থেকে ডুবুরি ইউনিট দরগারপাড়ার ঠিক সামনেই উদ্ধার অভিযান শুরু করেন।

Manual8 Ad Code

রোববার সন্ধ্যায় রাজশাহীর উপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। রাজশাহীতে এটি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code