৯৩ প্রতিষ্ঠানে সবাই ফেল

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

৯৩ প্রতিষ্ঠানে সবাই ফেল

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করেনি। গতবছর এই সংখ্যা ছিল ৫৩টি। সে হিসেবে এবার শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪০টি।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Manual1 Ad Code

শিক্ষামন্ত্রী বলেন, এই বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৪টি। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৪৬৮টি।

Manual2 Ad Code

নাহিদ বলেন, এবারে পরীক্ষায় ২৮ হাজার ৩৫৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গত বছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ১০৭টি। এবার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৫২টি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code