প্রেম প্রত্যাখান : স্কুলছাত্রীর নাক কাটলো বখাটে

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ১৭, ২০১৭

প্রেম প্রত্যাখান : স্কুলছাত্রীর নাক কাটলো বখাটে

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কক্সবাজারে উখিয়া উপজেলার জালিয়াপালং সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর নাক কেটে নিয়েছে স্থানীয় বখাটেরা।

গত সোমবার সকালে স্কুলে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর পথে বাঁধা দিয়ে বখাটেরা ধারালো ছুরিকাঘাতে নাক কেটে দেয়।

Manual4 Ad Code

জানা গেছে, স্কুলে যাওয়ার সময় দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে নানাভাবে উত্যক্ত করত একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. ইউনুছ ও কলিম উল্লাহ প্রকাশ ও কলিম্যা ডাকাতের ছেলে জামাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বখাটে গত ১৫ মে সকালে স্কুলে যাওয়ার সময় ওই শিক্ষার্থীর পথে বাঁধা দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। এই প্রস্তাব প্রত্যাখান করায় বখাটেদের ধারালো ছুরিকাঘাতে কেটে যায় ওই শিক্ষার্থীর নাক। এসময় গুরুতর আহত শিক্ষার্থীর চিৎকারে স্বজনরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে বখাটে দল।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষার্থীকে হাসপাতালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

আহত ওই শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়েকে চিহ্নিত বখাটেরা বিভিন্ন সময় উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অবশেষে তাকে হামলার শিকার হতে হয়।

Manual4 Ad Code

নৃশংস এই ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মঙ্গলবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

Manual3 Ad Code

মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নেয়ার আদেশ দেন আদালতের বিচারক সিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code