স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭

স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজবাড়ীতে স্ত্রীর উপর অভিমান করে আকতার সরকার (৩০) নামে এক নসিমন চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Manual3 Ad Code

সোমবার (২৯ মে) দুপুর ১২টার দিকে জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের উজান খানখানাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আকতারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আকতার উজান খানখানাপুর গ্রামের মজিবার সরকার ওরফে মজুর ছেলে। তিনি আফরোজা (৪) ও আফাত (২ মাস) নামে দুই সন্তানের জনক ছিলেন।

নিহতের প্রতিবেশীরা বলেন, আকতার শেখের স্ত্রী রুপা বেগম আকতারের অজান্তে বিভিন্ন এনজিও থেকে লোন ও বিভিন্ন মানুষের কাছ থেকে ধার নিয়ে পাঁচ লাখ টাকা তার পরিবারের সদস্যদের দেন। বিষয়টি আকতার জানতে পারলে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে ঝগড়া চলছিলো। একপর্যায়ে রবিবার (২৮ মে) সকালে তার স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যান। ওইদিন বিকেলে আকতার তার স্ত্রীকে আনার জন্য শ্বশুড়বাড়িতে যান। এসময় তার স্ত্রী স্থানীয় লোকজন দিয়ে আকতারকে অনেক অপমান করে তাড়িয়ে দেন। অপমান সহ্য করতে না পেরে স্ত্রীর উপর অভিমান করে সোমবার (২৯ মে) ভোর ৫ টার দিকে আকতার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

Manual4 Ad Code

বিষয়টি আকতারের মা-বাবা দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন সেখানে গিয়ে পুলিশকে খবর দেন।

Manual6 Ad Code

স্ত্রীর উপর অভিমান করে আকতারের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সোলাইমান কাজী বলেন, দুপুর ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code