সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ৩১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: জয়পুরহাটে স্ত্রী নাজমাকে হত্যার দায়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আব্দুল মজিদ এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত নজরুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামের রমজান আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে নজরুল দাম্পত্য কলহের জের ধরে তার স্ত্রী নাজমাকে কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় নাজমার ভাই আজিজার বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার রায় ঘোষণা করলো আদালত।
Design and developed by ওয়েব হোম বিডি