সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের বহির্নোঙর এলাকা থেকে মিয়ানমারের পাঁচ নাগরিকসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৫ লাখ ইয়াবা ও একটি ট্রলার উদ্ধার করা হয়।
গতকাল ভোররাতে ওই ব্যক্তিদের আটকের পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. আমিরুল্লা গণমাধ্যমকে জানান, ইয়াবা বড়িসহ ১২ ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক। ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ র্যাব-৭ চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি