রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজবাড়ীতে বাস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিনের পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ মহিলা ও ১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১২ জন।

Manual7 Ad Code

রোববার দুপুরে জেলা সদরের মোকবুলের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস মোকবুলের দোকান এলাকায় আসলে ঢাকা থেকে ছেরে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

তিনি আরো জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাস এবং পিকআপ দু’টি আটক করা সম্ভব হলেও কোনো চালক পলাতক রয়েছে। আহতদের গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code