পাহাড় থেকে সরতে আবারো নির্দেশ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৭

পাহাড় থেকে সরতে আবারো নির্দেশ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম নগরীর ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের নিজস্ব ব্যবস্থাপনায় উচ্ছেদ করতে বিভিন্ন সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

সোমবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৭তম সভায় এই নির্দেশ দেন তিনি।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের উচ্ছেদ করবে সেসব পাহাড়ের মালিকানাধীন সংস্থাই। প্রয়োজনে তারা জেলা প্রশাসনের সহযোগিতা নিতে পারে। কিন্তু মূল কাজটা তাদেরকেই করতে হবে। তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, পাহাড় থেকে উচ্ছেদের বিষয়ে অনেক সময় জেলা প্রশাসনের ওপর দায় চাপানো হয়। কিন্তু এর মূল কাজ হলো মালিকানাধীন সংস্থার। তাদেরকেই এর দায় নিতে হবে। জেলা প্রশাসন তাদের সহযোগিতা করবে কেবল।

Manual8 Ad Code

তিনি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের সরিয়ে দেওয়ার অংশ হিসেবে সেখানের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পিডিবি, ওয়াসা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে নির্দেশ দেন।

Manual8 Ad Code

বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code