প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ : বিরল রোগে আক্রান্ত মুক্তামণির

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৭

প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ : বিরল রোগে আক্রান্ত মুক্তামণির

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাতক্ষীরার সদর থানার কামার বাইশা গ্রামের মুদি দোকানদার মোহাম্মদ ইব্রাহিমের জমজ মেয়ে বিরল রোগে আক্রান্ত মুক্তামণি। ইতিমধ্যে সরকারের হস্তক্ষেপে তার চিকিৎসা হচ্ছে। গত ১১ জুলাই মঙ্গলবার সকাল ৯ টায় ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় তাকে।

মুক্তামণি জানায়, সুস্থ হয়ে স্কুলে যেতে চায় সে। অন্যদের মতো বড় হতে চায়। দেশের মানুষের সেবা করতে চায়।

Manual5 Ad Code

‘আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই।’ বলে মুক্তামণি।

এদিকে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন এবং বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

Manual3 Ad Code

ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ জুলাই বুধবার মুক্তামণির চিকিৎসার বিষয়ে একটি বোর্ড গঠন করে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual2 Ad Code

তার মা আছমা বেগম জানান, ডাক্তার সামন্ত লাল সেন নিয়মিত তার মেয়ের খোঁজ খবর নেন। খাওয়ার অভ্যাসের প্রশ্নে মুক্তার মা আসমা বেগম জানান, তার খাবার রুচি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।

প্রতিদিন বেশকিছু ওষুধ সেবন করানো হয় মুক্তাকে। তার মা এ ব্যাপারে কিছুই জানেন না। নার্সরাই তাকে সবসময় সহায়তা করেন।

হাসপাতালে ভর্তির পর সরকারের পক্ষ থেকে দেয়া বিশ হাজার টাকা দিয়ে তাকে প্রয়োজনীয় ‍ওষুধ কিনে খাওয়ানো হচ্ছে বলে জানান মুক্তার বাবা মোহাম্মদ ইব্রাহিম।

মুক্তার মায়ের ভাষ্য, কোনো খরচ করতে হচ্ছে না তাদের। প্রতিদিনের খাবার হাসপাতাল থেকে সরবরাহ করা হয়। এমনকি আসমা বেগমের কাছে মুক্তার প্রেসক্রিপশনটাও নেই। সবকিছু নার্সরাই দেখেন। কোনো সমস্যা দেখা দেওয়ার আগেই নার্সরা এসে খবর নিচ্ছেন।

মুক্তা জন্মের সময় তার আরেক বোন হিরামণিও জমজভাবে জন্ম নেয়। সে এখন চতুর্থ শ্রেণিতে পড়ে। তার ছোট ভাই সাড়ে তিন বছর বয়সী আলাল।

Manual7 Ad Code

জানা যায়, শারীরিক নানা অসুস্থতার অবসান হলে দুই সপ্তাহ পরে অপারেশন করা হবে মুক্তার হাতের। এদিকে আগে থেকেই ব্যাপক পুষ্টি সংকটে ভুগছে মুক্তা।

সবধরনের খাবার খেতে পারবে ১২ বছর বয়সী মুক্তা। তবে তাকে পুষ্টি জাতীয় খাবার বেশি বেশি খেতে নির্দেশনা দিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা।

মুক্তার ডান হাতের কাধ থেকে নখ পর্যন্ত যে পরিমাণ ওজন, তার গোটা শরীর মিলেও সেই পরিমাণ ওজন হবে না বলে জানান তার মা আছমা বেগম। ওই হাতে সবসময় ব্যাথা করে, চুলকায় ও ভিতরে কামড়ের ব্যাথায় সবসময় চিৎকার করে।

হাসপাতালে ভর্তির পর রোগাক্রান্ত পুরো স্থান পরিষ্কার করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিয়েছেন ডাক্তার। বাড়িতে থাকতে ওই স্থানে ব্যাপক দুর্গন্ধ হতো। তবে চিকিৎসা শুরু হওয়ার পর থেকে গন্ধ কমেছে বলে উল্লেখ করেন তার মা আছমা বেগম।

মুক্তার জন্মের দেড় বছর পর থেকে তার বিরল এই রোগের শুরু। আস্তে আস্তে তার হাত মোটা হতে থাকে। উপরের অংশ কালো খসখসে হতে থাকে।

তবে দুই সপ্তাহ পর অপারেশন হলেও তাকে হাসপাতালের বেডে দিন গুনতে হবে আরো বছর খানেক। এই সময়ের মধ্যে অপারেশন হবে মোট ৩ থেকে ৪ বার।

আসমা বেগম জানান, মুক্তার এই সমস্যা শুরুর পর থেকেই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ অনেক হাসপাতালেও তাকে চিকিৎসা করানো হয়েছে। এমনকি ঢাকা মেডিকেলেও তাকে আনা হয়েছিলো। উন্নতি না হওয়ায় আবার তাকে বাড়িতে ফেরত নেওয়া হয়।

সম্প্রতি কিছু গণমাধ্যমে মুক্তার বিরল রোগের চিত্র তুলে ধরা হলে সরকারের কর্তাব্যক্তিদের নজরে আসে। এরপর তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে স্বাস্থ্য অধিদফতর।

গণমাধ্যমের কল্যাণে মুক্তাকে এখন পুরো বিশ্বের মানুষ চেনে জানিয়ে দেশ-বিদেশের সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন মুক্তার মা আসমা বেগম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code