সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : আমাদের প্রানপ্রিয় মো. হারুন উর রশীদ ভাই ব্রেন স্ট্রোক জনিত কারনে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ জুলাই বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…………..রাজিউন।)
তিনি আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর ঢাকা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (তথ্য ও অনুসন্ধান) এবং দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৪৫ বছর।
গত ১৫ জুলাই শনিবার বাদ আছর বিকাল ৫ ঘটিকায় শাহজাহানপুর শহীদবাগ জামে মসজিদে দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক (খন্দকার সাইফুল ইসলাম সজল এর বাসার সামনে) তার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি