পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ল্যাংড়া আমির নিহত

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৭

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ল্যাংড়া আমির নিহত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির (৩৫) নিহত হয়েছেন।

Manual2 Ad Code

সোমবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গভীর রাতে টহল পুলিশের সঙ্গে ল্যাংড়া আমির ও তার সহযোগীদের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, কেরানীগঞ্জের চাঞ্চল্যকর শিশু পরাগ অপহরণের ঘটনায় জড়িত থাকা এই আমির ওরফে ল্যাংড়া আমির ঘটনার ১২ দিনের মাথায় ২০১২ সালের ২৩ নভেম্বর টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছিল পুলিশ। অথচ হাসপাতালে আনার পর বেঁচে ওঠে সে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code