সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রলির ধাক্কায় গনেশ চন্দ্র কাকুয়া (৫৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার হক ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত কলেজ শিক্ষক গনেশ চন্দ্র কাকুয়া পাটগ্রাম পৌরসভার কোর্টতলী এলাকার বাসিন্দা। এছাড়া তিনি পাশ্ববর্তি হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও প্রাণি বিদ্যা বিভাগের বিভাগিয় প্রধান।
এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ যাওয়ার উদ্দেশ্যে নিজস্ব মোটর সাইকেলে পাটগ্রাম হাসপাতাল মোড়ের বাসা থেকে বের হন তিনি। এ সময় পাটগ্রাম উপজেলার হক ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ওই প্রভাষক। এ সময় পিছন থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাতিবান্ধা আলীমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি