সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: তিস্তা নদীর পানি রুদ্ধমূর্তি ধারন করেছে। স্মরনকালে উজানের ভয়াবহ ঢলে নীলফামারী ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ রবিবার সকাল ৬ টায় হতে বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৬৫ সেন্টিমিটার (৫৩.০৫) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা নদীর উজান এবং ভাটি অঞ্চলে অসংখ্য ঘর-বাড়ি, রাস্তা ঘাট, ব্রিজ কালভাট ও ক্রস বাধ, গাইড বাধ বিধ্বস্থ্য হয়েছে। তিস্তা অববাহিকায লাল সংকেত জারি করা হয়েছে। মানুষজনকে নিরাপত্তায় বাঁধ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরন পূর্বাভাস কেন্দ্র জানান, গতকাল শনিবার রাত ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৩৫ সেন্টিমিটার ও রাত ১২টায় ৫০ সেন্টিমিটার উপরদিয়ে প্রবহিত হচ্ছিল। এদিকে রাত সারে ৯টায় ভারত তাদের অংশের তিস্তা নদীতে লাল সংকেত জারী করেছে। ফলে বাংলাদেশের তিস্তা ব্যারাজ এলাকার ফ্লাড বাইপাস হুমকীর মুখে পড়েছে। যে কোন সময় এটি বিধ্বস্থ্য হতে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, তিস্তায় ভয়াবহ পরিস্থিতি সৃস্টি হয়েছে। পানির বৃদ্ধির কারনে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা অববাহিকার গ্রাম ও চর এলাকায় মাইকিং ও ঢোল সহরত করে মানুজনকে সরিয়ে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিমলা খালিশাচাঁপানী ইউনিয়নের বাঁইশপুকুরের একটি সাইট বাধ বিধ্বস্থ্য হয়েছে। একই ইউনিয়নের ছোটখাতা ও বানপাড়া গ্রামের ঘর-বাড়ির টিনের চালের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।
জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীম জানান একদিকে উজানের ঢল অন্যদিকে অবিরাম বর্ষনে জেলার ২০ লাখ মানুষ দূর্ভোগে পড়েছে। তিস্তায় ভয়াবহ ঢলে পরিস্থিতি খারাপ হয়েছে। বন্যা কবলিত মানুষজনের খবরাখবর রাখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি