অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী লাল বাহাদুর গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী লাল বাহাদুর গ্রেফতার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী বাহাদুর উরেফ লাল বাহাদুর ডাকাতকে (৩৫) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের উত্তরণ আবাসিক এলাকার পূর্ব পার্শ্বের ভেন্ডার পাহাড়ে এ অভিযান চালিনো হয়।

Manual1 Ad Code

ধৃত ডাকাত লাল বাহাদুর সদরের পিএমখালী ইউনিয়নের তোতকখালী ছয় ভাইয়ের পাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে।

Manual6 Ad Code

ওসি রনজিত পূর্বপশ্চিমকে বলেন, বৃহস্পতিবার ভোরে এসআই আবুল কালাম, এসআই নাজির হোসেনের নেতৃত্বে উত্তরন আবাসিক এলাকার পূর্ব পার্শ্বের ভেন্ডার পাহাড়ের ঝোপে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী লাল বাহাদুর ডাকাতকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি  দেশিয় তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ডাকাত লাল বাহাদুরের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে ৭ দিনের পুলিশ রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে প্রেরণ করা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code