রোববার দিনাজপুরে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭

রোববার দিনাজপুরে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দিনাজপুর শহরের জিলা স্কুল ও বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের তেঘরা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন ও সেখানকার মানুষদের খোঁজ খবর নেবেন প্রধানমন্ত্রী।

Manual6 Ad Code

দিনাজপুর জিলা স্কুল মাঠ ও তেঘড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে চলছে প্রস্তুতি। মাঠ ও মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছে আয়োজক কমিটি। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর বিশেষ স্পেশাল ফোর্স ( এসএসএফ) দিনাজপুরের দু’টি প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন।

Manual4 Ad Code

স্থানীয় সদরের সাংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী রোববার সকাল ১১টায় দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্র এবং বেলা ১২টায়  বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে  বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

Manual6 Ad Code

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধান মন্ত্রীর আগমনকে সাদুবাদ জানাচ্ছেন দিনজপুরবাসী। সেই সাথে প্রধানমন্ত্রী বন্যার্ত মানুষের জন্য সুবার্তা বয়ে আনবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা।

বন্যার পানি নেমে গেলেও দিনাজপুরে বন্যায় বানভাসি প্রায় সাড়ে ৬ লাখ মানুষের মধ্যে এখনো ৫০ হাজার দূর্গত মানুষ এখন ৩শ’ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাদের এখন বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code