পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরোহীর মৃত্যু

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরোহীর মৃত্যু

Manual3 Ad Code

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৩০ আগষ্ট) সকাল ১০ টায় পার্বতীপুর-দিনাজপুর মহাসড়কের রাজাবাসর এলাকয় লিভিংষ্টোন স্কুলের সামনে মোড় ঘোরার সময় পার্বতীপুর থেকে দিনাজপুর গামী একটি ট্রাক সাইকেল আরোহী রুহুল আমীন (২০) কে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে উপজলোর পূর্ব রাজাবাসর এলাকার রমজান আলীর পুত্র।

ঘটনা স্থল থেকে পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে থানা পুলিশ। যার নং-ঢাকা মেট্রো-ট ৮১৮৬।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code