মুক্তামনির হাতে তৃতীয় অস্ত্রোপচার আজ

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭

মুক্তামনির হাতে তৃতীয় অস্ত্রোপচার আজ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রক্তনালীতে টিউমারে আক্রান্ত মুক্তামনির হাতে তৃতীয় অস্ত্রোপচার করা হবে আজ (মঙ্গলবার) ৫ সেপ্টেম্বর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত টিম এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন অস্ত্রোপচারের কথা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘গত ২৯ আগস্ট মুক্তামনির শরীরে জ্বরের কারণে অস্ত্রোপচার পুরোপুরি সম্পন্ন করা যায়নি। প্রায় ২০ শতাংশ অস্ত্রোপচারের পর অপারেশন শেষ না করেই অস্ত্রোপচার কক্ষ থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তাই মঙ্গলবার তার অস্ত্রোপচারের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কিছু টেস্টও সোমবার করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য এখন পুরোপুরি ফিট আছে মুক্তামনি। তাই মঙ্গলবার সকালেই অস্ত্রোপচারটি সম্পন্ন করা হবে। তার জন্য মেডিকেল বোর্ডও প্রস্তুত রয়েছে।’

Manual7 Ad Code

সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামনি (১২)। জন্মের দেড় বছর পর মুক্তামনির দেহে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে।

Manual6 Ad Code

দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডান হাত ছোট আকারের গাছের গুড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারী হয়ে উঠে। তাতে পচন ধরে এবং পোকাও জন্ম নেয়। দিন রাত চুলকানি ও যন্ত্রণায় অস্থির থাকত মুক্তামনি। তার আক্রান্ত স্থান থেকে দুর্গন্ধও ছুটত।

এ রোগ তার দেহের সর্বত্র ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছেন ডাক্তাররা। এসব কারণে তাদের বাড়িতে আত্মীয় স্বজন ও পড়শিদের যাতায়াতও এক রকম বন্ধ হয়ে গিয়েছিল।

Manual2 Ad Code

সম্প্রতি মুক্তামনির এই বিরল রোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১১ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সে ৬০৮ নম্বর বেডে চিকিৎসাধীন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code