রোহিঙ্গাদের দেখতে আজ উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭

রোহিঙ্গাদের দেখতে আজ উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক ::  সেনা অভিযানের মুখে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual8 Ad Code

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সেখানে বিভিন্ন শিবিরে অবস্থানরত শরণার্থীদের অবস্থা প্রত্যক্ষ করে ত্রাণসামগ্রী বিতরণ এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তুরস্কের ফার্স্টলেডি এমিন এরদোয়ান। ওই সময় তিনি সঙ্গে করে কিছু ত্রাণও নিয়ে এসেছিলেন। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রও এই ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছে।

Manual2 Ad Code

মায়ানমারের রাখাইন রাজ্যে গত ২৪ আগস্ট পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। ওই সময় থেকে বিদ্রোহী দমনের নামে অভিযানে নামে দেশটির সেনা, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। তারা নির্বিচারে সাধারণ মানুষ হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালাতে থাকে। এ প্রেক্ষাপটে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন প্রায় তিন লাখ রোহিঙ্গা। এ সংখ্যা নিশ্চিত করেছে জাতিসংঘ। তবে স্থানীয় লোকজনের দাবি, এই সংখ্যা আরও বেশি। এছাড়াও নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা।

প্রসঙ্গত, মায়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর তিন লাখেরও বেশি লোক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয়রা বলছেন, এ সংখ্যা প্রায় পাঁচ লাখ হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code