শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Manual3 Ad Code

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মাসুদ পারভেজকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার সকালে শিশু ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগরের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজকে গ্রেফতার করে টঙ্গী মডেল থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে টঙ্গী এরশাদ নগরের ১নং ব্লকের একটি বাড়িতে শিশুর চিৎকার শুনতে পায় স্থানীয়রা। এসময় আশপাশের লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে।

Manual6 Ad Code

এরপর তারা টঙ্গী মডেল থানায় জানালে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে টঙ্গী ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

ওইদিনই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এরশাদনগর এলাকার ২নং ব্লকের ওই বাড়ি থেকে মাসুদ পারভেজকে আটক করে। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে শিশুটির পরিবার।

Manual1 Ad Code

টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান কানন মোল্লা বলেন, ছাত্রলীগের কোনো নেতা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তাই ধর্ষণের অভিযোগে আটক মাসুদ পারভেজের বিষয়টি অবগত হয়ে দ্রুত তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code