মাদকদ্রব্যসহ সরকারী ডাক বাংলোর কেয়ার টেকার গ্রেফতার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭

মাদকদ্রব্যসহ সরকারী ডাক বাংলোর কেয়ার টেকার গ্রেফতার

Manual6 Ad Code

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা :: দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্যসহ সরকারী ডাক বাংলোর দেখাশুনার দায়িত্বে থাকা নুর ইসলামের পুত্র আনোয়ার হোসেন (৩২) কে আটক করেছে পুলিশ।

দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর গোলাম রব্বানীর নেতৃত্বে ১০ সদস্যের একটি দল নিয়ে অভিযান চালিয়ে বুধবার সন্ধায় উপজেলার ইসলামপুর এলাকার সরকারী ডাক বাংলো থেকে তাকে গ্রেফতার করে। এ সময় ডাক বাংলোর বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে ১২পিচ ইয়াবা, ২১ বোতল ফেন্সিডিল, ৫৫ পিচ ভারতীয় থ্রি-পিচসহ উদ্ধার করে।

Manual1 Ad Code

এসময় তাৎক্ষনিক কোন কাহজ পত্র দেখাতে না পারায় রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আসলাম হোসেনের নেতৃত্বে ঢাকা মেট্রো-গ ২২-০৮৭৩ নম্বরের কালো রংয়ের প্রাইভেট কারের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

Manual1 Ad Code

এ বিষয়ে দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়স্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা গোলাম রব্বানী জানান, আমরা তার কাছ থেকে ১২পিচ ইয়াবা, ২১ বোতল ফেন্সিডিল, ৫৫ পিচ ভারতীয় থ্রি-পিচ উদ্ধার করেছি। সন্দেহ জনক হওয়ায় প্রাইভেট কারটি থানা হেফাজতে আনা হয়েছে। সঠিক কাগজপত্র দেখিয়ে গাড়ির মালিককে গাড়িটি নিয়ে যেতে বলা হয়েছে।

Manual1 Ad Code

এ ঘটনায় মঙ্গলবার রাত ১১টায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। আনোয়ারের বাড়ী শহরের ইসলামপুর কালিবাড়ী মহল্লায়। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মোঃ মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আনোয়ার ডাক বাংলোর কেয়ারটেকারের চাকুরীর পাশাপাশি মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code