গৌরীপুরে কিশোরকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৭

গৌরীপুরে কিশোরকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

Manual4 Ad Code

ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুরের গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের পাম্প চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৎস্য কেন্দ্রের কাশবন থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

নিহত সাগর মিয়া (১৬) ময়মনসিংহের রেলওয়ে বস্তির নাটঘরলেন সিহাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের কাশবনে পানির মোটর (পাম্প) চুরির চেষ্টাকালে সাগরকে আটক করে হ্যাচারির মালিক আক্কাস আলী। এরপর আক্কাস আলী ও তার লোকজন ওই কিশোরকে গাছ ও রড-সিমেন্টের তৈরি খুঁটিতে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালায়।

এলাকাবাসীর অভিযোগ, নির্যাতনের সময় ছেলেটি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলে। পানি খেতে চাইলেও তাকে পানি দেয়া হয়নি। এরপর ছেলেটিকে চরশ্রীরামপুরের হামেদ আলীর ছেলে আহাম্মদ আলীর অটোগাড়িতে করে ময়মনসিংহের দিকে নিয়ে যায়। সাহেবকাচারী নামক এলাকায় যেতেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের কাশবন থেকে পুলিশ সাগরের লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

এ ঘটনার পর পরই আক্কাস আলী ও তার আত্মীয়স্বজন পালিয়ে যায়। গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের অফিসেও তালা ঝুলছে।

Manual8 Ad Code

আক্কাস আলীর স্ত্রী শিউলী আক্তার জানান, তাদের মৎস্য খামারে এ ধরনের কোনো ঘটনার কথা তিনি শোনেননি।

Manual8 Ad Code

আক্কাস আলীর মুঠোফোনে কয়েকবার সংযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আক্কাস চরশ্রীরামপুরের মৃত শহর আলীর ছেলে।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code