ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শোকাবহ আশুরা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৭

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শোকাবহ আশুরা

Manual7 Ad Code

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শোকাবহ আশুরা। ৬১ হিজরীর ১০ মহররম কারবালার প্রাঙ্গণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতের দিনটি মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালিত হয়।

প্রতি বছরের মতো এবারো রাজধানীর হোসেনি দালান থেকে কারবালার মর্মান্তিক শোকের স্মরণে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বের হওয়া মিছিলটির আয়োজক ‘হোসেনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। তাজিয়া মিছিলটি বকশীবাজার রোড, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Manual8 Ad Code

তাজিয়া মিছিল সাজানো হয়েছে কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে। বিবি ফাতেমার স্মরণে মিছিলের শুরুতেই দুটি কালো গম্বুজ বহন করা হচ্ছে। তাজিয়া তৈরি করা হয়েছে ইমাম হোসাইনের সমাধির আদলে। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছেন। বেশিরভাগ মানুষের পরনে কালো পোশাক।

Manual2 Ad Code

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিয়েছেন। মূল তাজিয়া মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে কালো কাপড় পড়ে হোসেনি দালানে আসতে থাকেন। নিরাপত্তা বিবেচনায় মিছিলে অংশ নিতে ইচ্ছুক প্রত্যেককে পুলিশের তল্লাশি চৌকির মধ্য দিয়ে যেতে দেখা যায়।

Manual7 Ad Code

রাজধানীর পুরান ঢাকার ফরাশগঞ্জের বিবিকা রওজা, পুরানা পল্টন, মগবাজার, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও মিরপুর-১১ নম্বরে বিহারি ক্যাম্পগুলোয় আশুরা পালিত হয়। এসব এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code