রোহিঙ্গা নিয়ে মন্তব্য করে মুকুট হারালেন মিস মিয়ানমার

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করে মুকুট হারালেন মিস মিয়ানমার

Manual4 Ad Code

রোহিঙ্গাদের নিয়ে মন্তব্য করায় ‘মিস গ্র্যান্ড মিয়ানমার-২০১৭’ বিজয়ী সোয়ে ইয়েন সি’র মুকুট কেড়ে নেওয়া হচ্ছে। ফলে আগামী ৫-২৬ অক্টোবর ভিয়েতনামে অনুষ্ঠেয় ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৭’ প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না তিনি।

Manual3 Ad Code

মিস গ্র্যান্ড মিয়ানমার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সোয়েকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি এসব কিছুই ফেরত দিতে হবে।

সোয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বলেন, রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী।

Manual5 Ad Code

এই সুন্দরী আরাসা-কে আখ্যা দিয়েছেন ইসলামপন্থী সম্প্রসারণবাদী আন্দোলন হিসেবে। তিনি মনে করেন, আরসার পেছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে এবং যাদের লক্ষ্য বেসামরিক মানুষ।

সোয়ে আরো বলেন, আরসা প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।

Manual5 Ad Code

তিন মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে সোয়ের ভয়েসের সঙ্গে মিয়ানমারের সহিংসতার বিভিন্ন স্থির চিত্র দেখানো হয়েছে।

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়ে সোয়ে বলেছেন, তিনি তার মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছু ফিরিয়ে দেবেন একটি সম্মানজনক ইনস্টিটিউটের মাধ্যমে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট নতুন করে সংঘাত শুরু হওয়ার পর প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ বলে আসছে, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে ‘জাতিগত নিধন’ চালাচ্ছে।

Manual6 Ad Code

তবে মিয়ানমার সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করছে, তারা ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে। চলমান অভিযানে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code