জোয়ারের সঙ্গে ভেসে আসা ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

জোয়ারের সঙ্গে ভেসে আসা ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

কক্সবাজার জেলার টেকনাফের নাফনদীতে এক সপ্তাহ আগে নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

গত শনিবার রাত ১০টার দিকে জোয়ারের সঙ্গে ভেসে আসা ওই তিন রোহিঙ্গা নারীর মদেহ গতকাল (রোববার) সকালে দাফন করা হয়েছে।

Manual2 Ad Code

৮ অক্টোবর ঝড়ের কবলে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৩৭টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১৬টি শিশু, ১৭ জন নারী ও চারজন পুরুষ।

Manual4 Ad Code

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন খান বলেন, নৌকাডুবির পর থেকে টেকনাফের কোনো না কোনো পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতেও সাবরাংয়ের খুরেরমুখ এলাকায় জোয়ারের সঙ্গে ভেসে আসে অর্ধগলিত তিন নারীর লাশ। তাঁদের বয়স আনুমানিক ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষংদিয়া এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় ইঞ্জিনচালিত নৌকার করে ৫০ জনের বেশি রোহিঙ্গা টেকনাফে আসছিলেন। সেদিন রাতে নৌকাটি শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদী ও সাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

Manual3 Ad Code

রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদী এবং বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গেও প্রতিনিয়ত লড়তে হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের। গত ২৯ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ২৫টি নৌকাডুবির ঘটনায় ১৭১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৭০ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি মাঝি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code