‘রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করতে পারেনি সরকার’

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭

‘রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করতে পারেনি সরকার’

Manual7 Ad Code

মিয়ানমারের উগ্র বৌদ্ধ ও সরকারের সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারকেই ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

Manual7 Ad Code

তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকার উল্লেখযোগ্য কোনও উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। তারা (রোহিঙ্গারা) এখানে পরিবেশ নষ্ট করছে। গাছ কেটে ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে কক্সবাজারের উখিয়ার ময়নাগোর কাটাখালী ক্যাম্পে রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার পরে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

রোহিঙ্গাদের মধ্যে যেভাবে ত্রাণ দেওয়া দরকার ছিল, সরকার তা পারে নাই। বরং তারা বিভিন্নভাবে ত্রাণ দিতে বাঁধা দিচ্ছে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।

মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সমাধান খুঁজতে হবে বলে জানান তিনি।

এর আগে, কক্সবাজারের উখিয়ায় ময়নারগোর কাটাখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা উপলক্ষ্যে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পথে ফেনী ও চট্টগ্রামে মিরসরাইয়ে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু গাড়িও ভাংচুর করা হয়।

শনিবার রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছান। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। এরপর রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। রাতে তিনি কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান। সেখানেই খালেদা জিয়া রাত্রিযাপন করেন।

ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা দিবেন তিনি।

Manual4 Ad Code

উল্লেখ্য, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়াও দেশের সব রাজনৈতিক দল রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় দাবি জানিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

এছাড়া তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান, জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি ছাড়াও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে আসছেন জাতিসংঘ মহাসচিবের যৌন সহিংসতাবিষয়ক বিশেষ দূত প্রমীলা প্যাটেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code