উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পার্বতীপুরে মোস্তাফিজুর রহমানের যোগদান

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭

উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পার্বতীপুরে মোস্তাফিজুর রহমানের যোগদান

Manual3 Ad Code

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান।

Manual1 Ad Code

৩০ অক্টোবর সোমবার সকাল ১০টায় নতুন রুপে তিনি পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে তার দায়িত্ব পালনের লক্ষে অফিসে উপস্থিত হন। তিনি এর আগে এ উপজেলাতেই সহকারী উপজেলা শিক্ষা অফিসার দায়িত্ব পালন করেছেন। পরে পদোন্নতী পেয়ে ঠাঁকুরগাও জেলার বালীয়া ডাঙ্গীতে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৩ অক্টোবর ১৯৯৬ সালে পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে তার চাকুরী জীবনের শুরু হয়।

Manual8 Ad Code

শুধু তাই নয় মোস্তাফিজুর রহমান ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর ২০১৬ সালে সরকারী খরচে সিঙ্গাপুর ভ্রমণ করেন। সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারনা রয়েছে। একা ধারে তিনি অবৃত্তিকার, কবি, লেখক ও উপস্থাপাক ও বটে। তার লেখা একাধিক গল্প, ছোট গল্প, ছড়া, কবিতা, উপন্যাসসহ তার ৩টি মৌলিক বই রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন লিটিল ম্যাগাজিনের নিয়মিত লেখক। সংসার জীবনে তিনি তিস কন্যার জনক। পার্বতীপুর উপজেলায় যোগদানরে পর কর্মক্ষেত্রের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code