ধারালো অস্ত্র দিয়ে স্কুল শিক্ষিকাকে হত্যা করল স্বামী

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭

ধারালো অস্ত্র দিয়ে স্কুল শিক্ষিকাকে হত্যা করল স্বামী

Manual6 Ad Code

মোবাইল নিয়ে বিতর্কে জড়িয়ে স্কুলশিক্ষিকা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে তাঁর স্বামী। সোমবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউপির অশ্বদিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা নাছিমা বেগম (২৮) লালমাই উপজেলার জয়নগর গ্রামের সফিকুর রহমানের মেয়ে। অশ্বদিয়া সমবায় বহুমুখী কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন তিনি।

Manual2 Ad Code

তার স্বামী মাসুদ হোসেন পেশায় একজন সিএনজিচালক। তিনি মৃত ক্বারী ছিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের খাবার খাওয়ার সময় স্ত্রী নাছিমার সঙ্গে মোবাইল ফোন নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মাসুদ উত্তেজিত হয়ে পাশে থাকা ধারালো ছুরি দিয়ে মাটিতে ফেলে তাকে গলাকেটে হত্যা করে।

Manual7 Ad Code

এ সময় দুই সন্তানের চিৎকারে আশপাশের লোকজন এসে স্বামী মাসুদ হোসেনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে গ্রেফতার ও স্ত্রী নাছিমার লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

Manual2 Ad Code

শিক্ষিকা নাছিমার লাশ উদ্ধার ও স্বামী মাসুদকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code