মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৭

মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জনের মৃত্যু

Manual5 Ad Code

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঢাকি ইউনিয়নের চারিগ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চারিগ্রাম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা পলি আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, আজ দুপুর দেড়টার দিকে এলাকার বাজার ও উন্মুক্ত জলমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার মারুফ গ্রুপ ও নবাব-মাসুদ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তিনি আরো জানান, প্রত্যন্ত হাওর অঞ্চল হওয়ায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code