নিখোঁজের ৭ মাস পর মরদেহ উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৭

নিখোঁজের ৭ মাস পর মরদেহ উদ্ধার, আটক ২

Manual6 Ad Code

আশুলিয়ার নবীনগর থেকে নিখোজের ৭ মাস পর মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার ইট ব্যবসায়ী বিল্লাল হোসেনের মরদেহ আশুলিয়ার বড়ওয়ালিয়া এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এই ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বড়ওয়ালিয়া এলাকার এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভিতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

এর আগে র‌্যাব সদস্যরা গত রাতে সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মুর্শিদা আক্তার শিউলী নামে এক নারীকে গ্রেপ্তার করে। পরে বড়ওয়ালিয়া এলাকা থেকে প্রধান আসামী নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তী অনুযায়ী বড়ওয়ালিয়া এলাকার এনায়েত উল্লাহর বাগান বাড়ির ভিতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এবং হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

র‌্যাব-৪ সিপিসি ২ কোম্পানী কমান্ডার-মেজর আব্দুল হাকিম জানান, ব্যবসায়ী বিল্লাল হোসেনের সাথে থাকা প্রায় লক্ষাধিক টাকা লুটের জন্য এই হত্যাকান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা র্যাকবের। এছাড়া আসামী নাসির উদ্দিন দীর্ঘ দিন ওই বাগান বাড়ির কেয়ারটেয়ার ছিল বলেও জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code