সায়মা হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭

সায়মা হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

Manual3 Ad Code

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সায়মা খানম হত্যা মামলার একমাত্র আসামি ফায়জুল ইসলামের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

Manual3 Ad Code

রোববার (১২ নভেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

Manual1 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাবিনা আহমেদ মলি। অন্যদিকে আসামি ফায়জুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সরোয়ার আহমেদ।

Manual3 Ad Code

পরে মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, ‘এ বছরের ১৭ জুলাই রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রিন্স টাওয়ারের বাসায় ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সায়মা খানমকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহতের স্বামী জহিরুল ইসলাম বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন। ওই মামলায় কারও নাম উল্লেখ না থাকলেও মোবাইলের কল লিস্ট ধরে ২০০৭ সালের ২৪ জুলাই আসামি ফয়জুলকে গ্রেফতার করা হয়। এর পরদিনই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফয়জুল।’

Manual7 Ad Code

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ সায়মা খানম হত্যা মামলারর এই আসামি ফায়জুল ইসলামকে মৃত্যুদণ্ড সাজা দেন। পরে নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ফায়জুল। সেই আপিলের শুনানি শেষে রোববার আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code