সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক আইনের এক মামলায় জেএমবির তিন সদস্যকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালত ৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ আল নাঈম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়বুর রহমান (৩০)।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি জাসমিন আহম্মেদ জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র্যাব টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে অস্ত্রসহ জেএমবি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ওই মামলায় জিজ্ঞাসাবাদে সাইফুল নিজেকে জেএমবির সক্রিয় সদস্য এবং তার সহযোগীদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে জানায়।
“পরে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে রূপগঞ্জের মাঝি পাড়া থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং তৈয়বুর ও নাঈমকে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় ২০০৭ সালের ৭ জানুয়ারি র্যাবের ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
এর আগে সাইফুলের টাঙ্গাইলের একটি মামলায় মৃত্যুদণ্ড ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এক মামলায় ১২ বছরের এবং আরেক মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি।
Design and developed by ওয়েব হোম বিডি