অন্ধ স্ত্রী-শিশু সন্তানকে খুন করে পালাল মাদকাসক্ত স্বামী

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

অন্ধ স্ত্রী-শিশু সন্তানকে খুন করে পালাল মাদকাসক্ত স্বামী

Manual7 Ad Code

নরসিংদীতে রাজিয়া বেগম (৩০) নামে এক অন্ধ গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়া বেগমকে খুন করে পালিয়েছে তার স্বামী।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের ঘোড়াদিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

Manual6 Ad Code

ঘটনার পর থেকে ঘাতক স্বামী কবির হোসেন পলাতক রয়েছেন। তার বাড়ি জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজিয়া বেগম অন্ধ। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির হোসেন রিকশা চালক। মাদকাসক্ত কবির প্রায় সময়েই টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতেন।

Manual6 Ad Code

মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে মেঝেতে রাজিয়ার ও বিছানায় মেয়ে সাদিয়ার লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code