মাদরাসায় ছাত্রের গলাকাটা লাশ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

মাদরাসায় ছাত্রের গলাকাটা লাশ

Manual3 Ad Code

রাজধানীর গুলিস্তানে মদিনাতুল মাদরাসার ভেতর থেকে এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) ভোর রাতে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের কাছের ওই মাদরাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

Manual2 Ad Code

নিহত শিশু ছাত্রের নাম মো. জিদান (১১)। সে ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। গুলিস্তানের ওই মাদ্রাসাতেই থাকতো সে।

নুরানি বিভাগের শিক্ষক মোহাম্মদ রাফসান জানান, ভোররাতে হাফেজি বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুদ্দিন টয়লেটে যাওয়ার পথে ফ্লোরে রক্ত দেখতে পান। পরে সবাইকে ঘুম থেকে ডেকে বিষয়টি খোঁজ করতে বলেন। এর পরই টয়লেটের পাশে শ্বাসনালি কাটা অবস্থায় জিদানকে পাওয়া যায়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code