বাড়ীর আঙিনায় ছাত্রদল সভাপতির ঝুলন্ত মরদেহ

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

বাড়ীর আঙিনায় ছাত্রদল সভাপতির ঝুলন্ত মরদেহ

Manual1 Ad Code

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের ঝুলন্ত মরদেহ নিজবাড়ীর আঙিনার একটি নিমগাছ থেকে উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার দুপুরে পরীক্ষা শেষে বাড়িতে ফিরে স্ত্রী আফরোজা বেগম আঁখি ও ছোটভাই সাজ্জাদ হোসেন বাড়ির আঙিনার নিমগাছে মনিরুজ্জামানের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। এক পর্যায়ে তারা মৃতদেহটি গাছ থেকে নামান এবং ঘরের বারান্দায় পাকার উপর শুইয়ে রাখেন। পরে খবর পেয়ে ওইবাড়িতে বিকেলে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থল যান।

Manual3 Ad Code

নিহত মনিরুজ্জামান মনির (২৮) লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া (মাজার) এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। গত ১৬ এপ্রিল মোছা. আফরোজা বেগম আঁখির (১৮) সাথে মনিরুজ্জামান মনিরের বিয়ে হয়।

Manual6 Ad Code

জানা গেছে, মনিরুজ্জামান লালমনিরহাট সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক(সম্মান) পাস করার পর লালমনিরহাট আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি পড়ছিলেন। চলতি বছর বিয়েও করেন তিনি। আর্থিক ও মানসিক সমস্যার চাপে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা করছে পুলিশ ও পরিবারের লোকজন।

Manual2 Ad Code

লালমনিরহাট সদর থানা পুলিশ, পরিবারের লোকজন ও এলাকাবাসী জানায়, খাতাপাড়ার নিজবাড়ির আঙিনায় একটি নিমগাছে ছাত্রদল নেতা মনিরুজ্জামান মনির গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।

মনিরের স্ত্রী আফরোজা বেগম আঁখি ও তার দেবর সাজ্জাদ হোসেন লালমনিরহাট কারিগরি কলেজে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা শেষে বাড়িতে ফিরে দেখতে পান নিমগাছে মনিরের ঝুলন্ত মৃতদেহ। পরে তারা চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন। এক পর্যায়ে আঁখি ও সাজ্জাদ নিমগাছ থেকে মৃতদেহটি নামিয়ে ঘরের বারান্দায় শুরে রাখেন এবং আত্মীয়-স্বজনদের খবর দেন। তবে সোমবার (২০-নভেম্বর) আফরোজা বেগম আঁখির হিসাববিজ্ঞান পরীক্ষা ছিল।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code