কিশোরগঞ্জে ভাই-বোনসহ একই পরিবারের ৩ জন খুন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭

কিশোরগঞ্জে ভাই-বোনসহ একই পরিবারের ৩ জন খুন

Manual5 Ad Code

বাড়ির সীমানার বিরোধের জেরে এক কলেজছাত্রের হাতে তার চাচিসহ চাচাত ভাইবোন খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই কলেজছাত্রকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন – ওই গ্রামের তাছলিমা বেগম (৩৫), তার ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইশা (৮)।

Manual8 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ওসি মো. শামসুদ্দিন জানান, ওই গ্রামের কলেজছাত্র মবিন (২৫) ও তার চাচার পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে মবিন দা দিয়ে তার চাচি তাছলিমা, চাচাত ভাই নিলয় ও চাচাত বোন রাইশাকে কুপিয়ে আহত করেন। এতে তাছলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। রাইশাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা মবিনকে আটক পুলিশে দেয় জানিয়ে তিনি বলেন, মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code