সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭
সাভারের জামসিং থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ভোরে জামসিং এলাকার একটি বিউটি পার্লার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সাভার জামসিং এলাকার আবুল হোসেনের মেয়ে শাহানাজ বেগম এবং গাজিপুরের শ্রীপুর কাওরাইত এলাকার সুরুজ আলীর মেয়ে রোমানা আক্তার।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যাবসায়ীকে তিন হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে বিউটি পার্লার ব্যবসার আড়ালে সাভারে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি