পার্বতীপুরের অপহৃত শিশু লুনা কুড়িগামে উদ্ধার : গ্রেফতার ২

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

পার্বতীপুরের অপহৃত শিশু লুনা কুড়িগামে উদ্ধার : গ্রেফতার ২

Manual6 Ad Code

পার্বতীপুরে শিশু কণ্যা অপহরণ ও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনার শিকার কামরুন্নাহার লুনাকে (৭) পার্বতীপুর মডেল থানা পুলিশ কুড়িগ্রামের উলিপুর থানা থেকে উদ্ধার করেছে।

Manual7 Ad Code

একটি নির্ভর যোগ্য সূত্র ও অপহরণের সময় নিয়ে যাওয়া একটি মোবাইল ফোনের ক্লু ধরে রোববার (১০ ডিসেম্বর) গভীর রাতে কুড়িগ্রাম পুলিশের সহায়তায় পার্বতীপুর মডেল থানার এস আই আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় নুরজাহান ও ছায়রা বেগম নামের দু’জন মহিলাকে পুলিশ গ্রেফতার করে।

জানা যায়, পার্বতীপুর উপজেলার ছঘরিয়া গ্রামের কামরুজ্জামান ওরফে দুলালের শিশু কণ্যা গত শুক্রবার (০৮ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টা থেকে ২টার মধ্যে ঘুমানোর ঘর থেকে অপহরণের শিকার হয়। অপহরণ কারীরা ঘটনা স্থল থেকে অপহৃত শিশুর পিতা কামরুজ্জামানের মোবাইল ফোনটিও নিয়ে যায়। প্রায় ৪৮ঘন্টা ফোনটি বন্ধ থাকার পর কল করলে পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের ছায়রা বেগম ফোনটি ধরে।

Manual1 Ad Code

এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার ছেলে তাকে ফোনটি দিয়েছে। এই ফোনের কল ট্রাংকিংয়ের মাধ্যমে অপহৃত শিশুর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। এতে দুজন মহিলা গ্রেফতার হলেও অপহরণ চক্রের অন্যান্য সদস্যরা ধরা পড়েনি। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হবিবুল হক প্রধানের সাথে যোগাযোগ করা হলে শিশু অপহরণ ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বলেন রাত ৮টায় ব্রিফিং দেয়া হবে। এ সংবাদ পাঠানো পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code