দেহ ব্যবসার অভিযোগ: হোটেল থেকে ২ অভিনেত্রী গ্রেপ্তার!

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭

দেহ ব্যবসার অভিযোগ: হোটেল থেকে ২ অভিনেত্রী গ্রেপ্তার!

Manual7 Ad Code

দেহ ব্যবসার অভিযোগে ভারতের হায়দরাবাদে একটি পাঁচ তারকা হোটেল থেকে দুই অভিনেত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদের পুলিশ শনিবার রাতে অভিজাত বানজারা হিলস এলাকার দুটি পাঁচ তারকা হোটেলে অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল, দুটি হোটেলে গোপনে পতিতাবৃত্তি চালানো হচ্ছে। পরে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় একজন ম্যানেজার, তিন ব্যক্তি, বলিউড এবং টলিউডের দুজন অভিনেত্রীকে।

Manual2 Ad Code

পুলিশ বলছে, ইন্টারনেটের মাধ্যমে দালালেরা অর্থের পরিমাণ ও স্থান নির্ধারিত হওয়ার পর অনলাইনেই হোটেলের কক্ষ ভাড়া নিতো। পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত সোমবার ওই দুই অভিনেত্রী মুম্বাই থেকে হায়দরাবাদ এসেছিলেন।

Manual5 Ad Code

পুলিশ জানায়, শনিবার রাতভর অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ ৫৫ হাজার রুপি ও বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের স্থানীয় পুঞ্জগুত্ত থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code