রসিকের নগর পিতা বাছাইয়ের ভোটযুদ্ধ আজ

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

রসিকের নগর পিতা বাছাইয়ের ভোটযুদ্ধ আজ

Manual4 Ad Code

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা আগেই শেষ হয়েছে। এখন ভোট গ্রহণের পালা। আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কেন্দ্রে চলবে প্রার্থী বাছাইয়ে ভোটযুদ্ধ।

Manual4 Ad Code

আগামীর নগর পিতা নির্বাচনের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট দিতে ভোটাররা যেমন প্রস্তুত তেমনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন কমিশন। নির্বাচনে প্রায় ৪ লাখ ভোটার তাদের ভোটকাস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।

ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম। মোতায়েন করা হয়েছে নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। চলছে নগরজুড়ে টহল। জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে অনুন্নত ও সংখ্যালঘু এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

Manual2 Ad Code

নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ শুরু করেছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি ওয়ার্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এখন শুধু অপেক্ষা কে হচ্ছেন রসিকের নগর পিতা?

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code