জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

Manual5 Ad Code

রাজশাহীর বাঘায় জেএসসি পরীক্ষায় ঝুমু খাতুন নামের এক শিক্ষার্থী জিপিএ ৫ না পেয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির রান্না ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

Manual7 Ad Code

জানা যায়, উপজেলার নওটিকা উচ্চবিদ্যালয় থেকে ঝুমু খাতুন এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শনিবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে ঝুমু খাতুন জিপিএ ৩.৮০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এই ফলাফলে সন্তষ্ট হতে না পেরে নিজ বাড়ির রান্না ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঝুমু খাতুন উপজেলার পীরগাছা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

Manual4 Ad Code

নওটিকা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রফিজ উদ্দিন  বলেন, এই বিদ্যালয়ে থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৯ জন জিপিএ ৫ সহ ৪৯ জন সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ঝুমু খাতুন জিপিএ ৫ পাওয়ার কথা ছিল। ভাগ্যক্রমে সে জিপিএ ৩.৮০ (এমাইনাস) পেয়েছে। তবে সে জিপিএ ৫ না পাওয়ার কারনে আত্মহত্যা করেছে।

ঝুমু খাতুনের বাবা মোজাম্মেল হক বলেন, ফলাফলের বিষয়ে মেয়েকে শান্তনা দিয়ে মাঠে খেসারীর জমি দেখতে যায়। এ সময় বাড়ি কেউ ছিলনা। কোন বুঝে উঠার আগে এভাবে চলে গেল বিশ্বাস করতে পারছি না।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code