শাহজাদপুরে বাসচাপায় ৪ অটোযাত্রী নিহত

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

শাহজাদপুরে বাসচাপায় ৪ অটোযাত্রী নিহত

Manual5 Ad Code

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। তাঁদের পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এনটিভি অনলাইনকে বলেন, রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ী ঘাট ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন- উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান (৪৫), সাথী বেগম (৩৫), পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫) ও একই উপজেলার কুণ্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২)।

Manual2 Ad Code

ওসি খাজা গোলাম কিবরিয়া আরো জানান, বাঘাবাড়ী সেতুর পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেরাজুল ও রাজ্জাক নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে পোতাজিয়া হাসাপাতালে নেওয়ার পথে তৌহিদুর রহমান ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী বেগম মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code