সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
ফেনীর দাগনভূঁইয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার রাতে আমিরাগাঁও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, বাসের চালক মো. হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে চট্টাগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব, ১৪-৫৪-৮৫) নোয়াখালী-ফেনী মহাসড়কের বেকেরবাজার পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনী তাদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। পরে আরও দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
Design and developed by ওয়েব হোম বিডি